অনেক সময় অনেক মেয়েরা মুখে ও শরীরের বিভিন্ন অংশে অবাঞ্চিত লোম বা এক্সেস হেয়ার গ্রোথ নিয়ে…
অনেক সময় অনেক মেয়েরা মুখে ও শরীরের বিভিন্ন অংশে অবাঞ্চিত লোম বা এক্সেস হেয়ার গ্রোথ নিয়ে ভিষণ অস্বস্তিতে ভুগেন। এটাকে ডাক্তারি ভাষায় বলা হয় হারসুটিজম। সধারণত মেয়েদের শরীরে টেস্টোস্টেরন বা পুরুষ হরমোনের আধিক্য এবং ইনসুলিন রেজিস্টেন্সের কারণে হারসুটিজম রোগটি দেখা দেয়।
কারো শরীরে অবাঞ্ছিত লোম থাকলে তা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। ভালো একজন ডার্মাটোলজিস্ট এর সাথে কনসাল্ট করে এক্সেস হেয়ার গ্রোথকে নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এছাড়াও একটি প্রপার ডায়েট ও লাইফ-স্টাইল ফলো করলে কিন্তু হারসুটিজমকে কন্ট্রোলে রাখা সম্ভব। শর্করা জাতীয় খাবার কম খাওয়া, অধিক প্রোটিনযুক্ত খাবার ও ফলমূল (বেরী জাতীয় ফল, বড়ই, জলপাই, বেদানা) খাওয়া, নিয়মিত হাঁটা ও ব্যায়ামের মাধ্যমে হরমোনকে নিয়ন্ত্রণে রাখা যায় পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
লেজার হারসুটিজমের একমাত্র গোল্ড স্ট্যান্ডার্ড ও FDA এপ্রুভ ট্রিটমেন্ট। এটি সম্পুর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ও অবাঞ্ছিত লোম চিকিৎসার শতভাগ কার্যকর চিকিৎসা পদ্ধতি।
লেজার চিকিৎসা নিয়ে মানুষের মনে যে ভীতি তার কোন প্রমান এখন পর্যন্ত কোন ক্লিনিকাল স্ট্যাডিতে পাওয়া যায়নি। ১৯৬০ সাল থেকে লেজার চিকিৎসা করা হচ্ছে কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
This post was first shared on Dr. Sharmin Jahan's Facebook page. Open the Facebook page ↗
